পরিষেবার শর্তাবলী
হোম - পরিষেবার শর্তাবলী
পরিষেবার শর্তাবলী
ওয়েবসাইট ব্যবহারে সম্মতি
আপনি আমরা পরোপকারী পরিবার (এপিপি)-এর ওয়েবসাইট ব্যবহার বা পরিদর্শনের মাধ্যমে এই ব্যবহারের শর্তাবলী মেনে নেওয়ার সম্মতি প্রদান করেছেন। তাই ওয়েবসাইট ব্যবহার করার আগে অনুগ্রহ করে শর্তাবলী মনোযোগসহকারে পড়ে নিন।
কপিরাইট
এই ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্য, লেখা, গ্রাফিক্স, লোগো, আইকন, ছবি, অডিও, ভিডিও, সফটওয়্যার এবং অন্যান্য ডিজিটাল উপকরণের স্বত্ব আমরা পরোপকারী পরিবার (এপিপি)-এর অধীন সংরক্ষিত।
প্রতিষ্ঠানের পূর্বানুমতি ছাড়া এসব উপাদান অনুলিপি, পরিবর্তন, পুনঃপ্রকাশ, বিতরণ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ট্রেডমার্ক
আমরা পরোপকারী পরিবার (এপিপি)-এর নাম, লোগো এবং অন্যান্য স্বতন্ত্র পরিচিতি চিহ্ন প্রতিষ্ঠানটির নিজস্ব ট্রেডমার্ক। পূর্বানুমতি ছাড়া এগুলো কোনো পণ্য, সেবা বা কার্যক্রমে ব্যবহার করা যাবে না।
লাইসেন্স ও ব্যবহার অধিকার
আমরা পরোপকারী পরিবার (এপিপি) এই ওয়েবসাইট ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি সীমিত, ব্যক্তিগত এবং অ-হস্তান্তরযোগ্য অনুমতি প্রদান করে।
পূর্বানুমতি ছাড়া ওয়েবসাইটের কোনো তথ্য, উপাদান বা সফটওয়্যার ডাউনলোড, পরিবর্তন, পুনঃপ্রকাশ, পুনঃউৎপাদন বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
একইভাবে, মেটা ট্যাগ, লুকানো টেক্সট বা অন্য কোনো উপায়ে প্রতিষ্ঠানের নাম বা ট্রেডমার্ক ব্যবহার করাও নিষিদ্ধ। এই শর্ত লঙ্ঘিত হলে ওয়েবসাইট ব্যবহারের অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে।
অ্যাকাউন্টের নিরাপত্তা
ওয়েবসাইটের কিছু সেবা গ্রহণের জন্য ব্যবহারকারীকে একটি নিবন্ধিত অ্যাকাউন্ট তৈরি করতে হতে পারে। অ্যাকাউন্টের ব্যবহারকারী নাম, পাসওয়ার্ড এবং অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত তথ্য গোপন রাখা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর দায়িত্ব।
কোনো অননুমোদিত প্রবেশ বা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি দ্রুত আমাদের অবহিত করার অনুরোধ করা হচ্ছে।
ব্যবহারকারীর জমাকৃত কনটেন্ট
আপনি যদি এই ওয়েবসাইটে কোনো মতামত, লেখা, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট প্রকাশ বা জমা দেন, তাহলে তার মালিকানা আপনার কাছেই থাকবে।
তবে কনটেন্ট জমা দেওয়ার মাধ্যমে আপনি আমরা পরোপকারী পরিবার (এপিপি) এবং এর অনুমোদিত সহযোগীদের সেই কনটেন্ট সংরক্ষণ, প্রকাশ, প্রদর্শন, প্রচার ও প্রয়োজন অনুযায়ী ব্যবহারের জন্য রয়্যালটি-মুক্ত, স্থায়ী এবং অপরিবর্তনীয় লাইসেন্স প্রদান করছেন।
আপনার জমাকৃত কনটেন্ট আইনসম্মত, সঠিক এবং কোনো তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন করে না এ বিষয়টি নিশ্চিত করার দায়ভার সম্পূর্ণ আপনার।
অনুদান ফেরত (রিফান্ড) নীতি
সাধারণ অনুদান
- অনুদান প্রদানের তারিখ থেকে ১০ (দশ) দিনের মধ্যে যথাযথ তথ্য ও প্রমাণসহ আবেদন করতে হবে।
- আবেদনটিতে অবশ্যই বৈধ সহায়ক তথ্য ও ডকুমেন্টেশন থাকতে হবে।
- তবে আবেদন করার পূর্বেই যদি অনুদানের অর্থ নির্ধারিত প্রকল্প বা কার্যক্রমে ব্যয় হয়ে যায়, তাহলে সেই অর্থ ফেরতযোগ্য হবে না।
রিফান্ডের আবেদন
আবেদনপত্রে অবশ্যই থাকতে হবে:
- অনুদানের কারণ।
- ট্রানজ্যাকশন আইডি।
- প্রয়োজনীয় প্রমাণপত্র।
যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠান প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
প্রযোজ্য আইন
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মত হচ্ছেন যে, এই শর্তাবলী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিরোধ বা আইনি বিষয় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
নীতিমালা সংশোধনের অধিকার
আমরা পরোপকারী পরিবার (এপিপি) প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই শর্তাবলী, নীতিমালা বা নির্দেশিকা পরিবর্তন, সংশোধন কিংবা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। নতুন পরিবর্তনসমূহ প্রকাশের পর থেকে কার্যকর হবে।
