আমাদের সম্পর্কে
হোম - আমাদের সম্পর্কে
পরোপকারী মানুষই সেরা মানুষ
সেবা, সহায়তা ও মানবকল্যাণের পথচলা
আমরা পরোপকারী পরিবার (APP) একটি অলাভজনক ও অরাজনৈতিক সরকার নিবন্ধিত মানবিক সংগঠন। নিবন্ধন নম্বর: NGOAB-3070, DSS: DHA-07993 | ২০২১ সাল থেকে APP মসজিদ নির্মাণ, এতিমদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান, কর্মসংস্থান ও পুনর্বাসন সৃষ্টি এবং জরুরি ত্রাণ বিতরণে কাজ করে আসছে। এছাড়াও, APP নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে—যার মধ্যে রয়েছে কোরবানি সহায়তা কর্মসূচি, রমজান খাদ্য প্যাকেট বিতরণ, ঈদ উপহার প্রদান এবং শীতবস্ত্র বিতরণ, যা সুবিধাভোগীদের মধ্যে পৌঁছে দেওয়া হয়।





৪
স্বেচ্ছাসেবক৩৮,৯৪০.০০
টাকা সংগ্রহ৬৩
দানকারী২০২১
সাল থেকে
আমাদের মূলনীতি
-
দেশের প্রচলিত আইন, সরকারি বিধিমালা ও ধর্মীয় নীতিমালার পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে সকল প্রকল্প বাস্তবায়ন।
-
বাস্তবায়নের সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
-
অন্যান্য জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে তাদের মানবহিতৈষী কর্মকাণ্ড চলমান রেখে "আমরা পরোপকারী পরিবার (APP)"-প্রকল্পে অংশগ্রহণের সুযোগ প্রদান।
-
সকল প্রকার দান বা সহযোগিতা সংগ্রহে ব্যাংক অ্যাকাউন্ট ও সরকার অনুমোদিত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতির অনুসরণ।
পরোপকারী মানুষই সেরা মানুষ।
আমাদের লক্ষ্য
- সমাজের সকল শ্রেনী ও পেশার মানুষের সামর্থ অনুযায়ী পরোপকারে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্র তৈরি করা।
- প্রকৃত অসহায় এবং দুস্থদের নিকট সংগৃহীত সহযোগিতা পৌঁছানো।
- দারিদ্র বিমোচন ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা পালন করা।

